1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জানিয়েছে ডিইউজে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন

রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জানিয়েছে ডিইউজে

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৫৮ বার

বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজিসহ গ্রেপ্তার সকল সাংবাদিকের মুক্তি, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, চ্যানেল ওয়ানসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার ডিইউজে কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানোনো হয়।

ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্য দিগন্তের ইউনিট চিফ মোহাম্মদ মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net