1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

শরণখোলায় শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৮৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

বাগেরহাটের শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের নামে দায়েরকৃত যৌন হয়রানির মামলা মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবী করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন শিক্ষকরা।

রোববার সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন, শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন, টি এম মিজানুর রহমান, সুলতান আহম্মেদ গাজী, আসাদুজ্জামান মিলন, মোঃ নান্না মিয়া, ওবায়দুল হক, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্ধ বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম একজন সৎ চরিত্রবান ভাল মানুষ। তিনি ২২ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। একটি স্বার্থান্বেসী মহল তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে জেলাহাজতে পঠিয়েছেন। এছাড়া মামলার বাদী একজন মামলাবাজ প্রকৃতির লোক। শহিদুলকে হয়রানি করার জন্য তিনি এ মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করেছেন। তারা অবিলম্বে ওই ষড়সন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষক শহিদুলের মুক্তির দাবী জানান।
এ ব্যপারে জানতে চাইলে মামলার বাদী বলেন, আমার সাথে ওই প্রধান শিক্ষকের কোন শত্রæতা নেই। সবার মতো আমিও তাকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছে আর কোন মেয়ের সাথে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য আমি মামলা করেছি। এখন আদালত এর বিচার করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net