1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সাভারে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৬০ বার

সাভারে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ

দীর্ঘ ১৮ মাসের কাজ শেষে আজ সারাদেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ঢাকা জেলার সাভার উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রও রয়েছে৷ দৃষ্টিনন্দন এই (বি) ক্যাটাগরির তিনতলা বিশিষ্ট মসজিদটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাজাখাল ফার্ম এলাকায় কয়েক একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২ টার দিকে সাভার মডেল মসজিদসহ একযোগে ৫০টি মসজিদ ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাআজ দুপুর থেকেই এই মসজিদের আজানের ধ্বনি শোনা গেছে ও যোহর নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

মডেল মসজিদটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সনি এন্টার প্রাইজ। প্রতিষ্ঠানটির ঠিকাদার ফারুক হাসান তুহিন বলেন, মসজিদটির ৯৯ শতাংশ কাজ শেষ। এখন বাজেটের চেয়ে বেশি খরচ হয়ে গিয়েছে। মসজিদের দরজা জানালাও দামি কাঠ দিয়ে বানানো হয়েছে। মসজিদের ভিতরে বসানো হয়েছে নানান আসবাবপত্র।
মসজিদের দেয়াল রাঙানো হয়েছে বিভিন্ন রঙ। বিদ্যুৎ চলে গেলে সেখানে জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। সেই সংগে আগুন নির্বাপণেরও ব্যবস্থা করা হয়েছে।

বসানো হয়েছে উঁচু মিনারের উপর মাইক। যাতে অনেক দূর পর্যন্ত মানুষ নামাজের আযান শুনতে পারেন। এছাড়া মসজিদের উপরে বসানো হয়েছে বিভিন্ন বড় বড় ষাট গম্বুজ। দূর থেকে যেকোনো মানুষের মন কাড়বে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদটি। এক নজরে সব পাবেন এই মডেল মসজিদে। একসাথে দের হাজার মুসুল্লি নামাজ পড়তে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সাভার মডেল মসজিদে ছিলেন- সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা প্রশাসক মোঃ সহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হাসান সরদার,সাভার উপজেলা চেয়ারম্যান মুঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভা মেয়র আব্দুল গণিসহ অনেকেই৷

সাভার উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রে যা যা রয়েছেঃ তিনতলা মসজিদের প্রত্যক তলায় আলাদা আলাদা অজুখানা রয়েছে৷ পুরো মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত, দৃষ্টিনন্দন ঝাড়বাতি। এছাড়া নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। আরও আছে প্রতিবন্ধী এবাদত খানা, অটিজম কর্নার ও খাবারের ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net