1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫১ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

৫১ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৭৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। রোববার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া-জামপুর গ্রামের নূর মিয়ার বাড়ীর সামনে স্থানীয়রা সন্দেহজনক কয়েকটি পুটলী দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়। খবর পেয়ে ইউপি সদস্য মোশাররফ হোসেন লিটনের উপস্থিতিতে স্থানীয় লোকজন সহ ওই পুটলিতে রাখা ৪১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই শামীম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার কাঁকড়ী ব্রীজের উপর থেকে ১০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর পূর্ব পাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে ইসমাইল হোসেন (২৫), একই ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামের নুরু মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩), উজিরপুর গ্রামের মো: সিদ্দিকের ছেলে হাসান (২৫)। পরে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, “মাদক সহ সকল প্রকার অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশ সবসময় সজাগ রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net