1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় আগুনে পুড়ে তিন বসতঘর ছাই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

আনোয়ারায় আগুনে পুড়ে তিন বসতঘর ছাই

আনোয়ারা সংবাদ দাতা ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩৩ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জাকেরপাড়া সুবেদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২ টা ৪০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্ট আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে বারোটার দিকে আবদুল গফুরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে সব ছাই হয়ে যায়। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বের করা যায়নি ঘরের কোন আসবাবপত্র। এমনকি আগুনে একটি গবাদিপশুর মৃত্যু হয়।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তার আগে আবদুল গফুর, খোরশেদা বেগম, ফরিদা বেগম এর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত হওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে আগুনে তিনটি বসতঘর পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net