ঢাকা   ০৮:৩০:২৮ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

আশুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশুলিয়াসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাভার উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১০জুন) সকাল ১০ টায় আশুলিয়ার গাজিরচট এ. এম. উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত সাধারণ শিক্ষার্থীরা।

উক্ত মানববন্ধনটির আহবায়ক ছিলেন রাশেদুল ইসলাম তিনি বলেন, অনতিবিলম্বে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে একটি কার্যকরী পরিকল্পনার মাধ্যমে সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসতে হবে। করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহবানও জানান তিনি।

উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজমের শিক্ষার্থী রহুল আমিন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল মাহমুদ, সাভার সরকারী কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমানসহ সাভারের বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি