ঢাকা   ০৩:৪২:৩৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

কক্সবাজারে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার শহরতলীর খুরুশকুল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন শোয়াইবুল ইসলাম ইফাদ (২৫) নামের এক যুবক।

শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফাদ ঈদগাঁও থানাধীন পোকখালী ইউনিয়নের গোমাতলী চরপাড়ার নুরুল কবিরের ছেলে।

সে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট ছিল।

ইফাদ তার নতুন কর্মস্থল ঈদগাঁও যেতে কক্সবাজার শহরের বাসা থেকে মোটর সাইকেল যোগে বের হয়।
খুরুশকুল সেতু পৌছার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে আরোহী ইফাদ গুরুতর আহত হয়।

পথচারীরা উদ্ধার করে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি