ঢাকা   ০৪:২৭:৩১ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে কাতারের রাজধানী দোহার অদূরে সেন্ট্রাল মার্কেট এলাকার একটি অফিসে কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসা। তিনি জানান, সম্প্রতি মূল কমিটিকে না জানিয়ে কতিপয় বিপদগামী সদস্য বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। যা সম্পূর্ণ অবৈধ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এতে বিভ্রান্ত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি জানান, বঙ্গবন্ধু পরিষদের মত একটি বুদ্ধিভিত্তিক সংগঠনকে কাতারে শক্তিশালী করার জন্য নানা ভাগে বিভক্ত কমিটিগুলোকে একীভূত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপদেষ্টা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারোয়ার, সিনিয়ির সহ-সভাপতি আবদুল গোফরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাউজান সমিতির সভাপতি মো: মুহসীন চৌধুরী, ফটিকছড়ি সমিতির সভাপতি তৈয়বুর রহমান সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের পাশাপাশি দেশবাসী ও প্রবাসীদের কল্যাণে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি