1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪১৬ বার

কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন। সোমবার (২১ জুন) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাসিক কল্যাণ সভায় ২০২১ সালের মে মাসের পারফরমেন্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কৃত হওয়ায় আনন্দ প্রকাশ করে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন বলেন, পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক নতুন চালু হওয়া ‘অভিন্ন মানদ-ের আলোকে বিশেষ অবদান’ এর স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পাওয়ায় আমি খুবই আনন্দিত। এ পুরস্কার কাজের প্রতি আমার উৎসাহ বাড়বে। আমাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করায় মাননীয় পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, নাহিদ হাসান সুমন এর আগে জেলার করিমগঞ্জ থানায় থাকাকালীন ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন। এছাড়া জেলা পুলিশের পাঁচবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কার লাভ করেন। তাঁর নিজ বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net