1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরম দূর্ভোগ স্থানীয়দের, দুই বছরেও শেষ হয়নি চট্টগ্রামের গহিরা-ফটিকছড়ি সড়কের নির্মাণ কাজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চরম দূর্ভোগ স্থানীয়দের, দুই বছরেও শেষ হয়নি চট্টগ্রামের গহিরা-ফটিকছড়ি সড়কের নির্মাণ কাজ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৬৭ বার

বিগত দুই বছরেও শেষ হয়নি উত্তর চট্টগ্রামের জনগুরুত্বপূর্ণ গহিরা- ফটিকছড়ি ( অদুদিয়া) সড়কের নির্মাণ কাজ। এতে সড়কটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা চরম দূর্ভোগে পড়েছেন। গত ২০১৯ সালে সড়ক ও জনপদ বিভাগ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি বড় ব্রিজ, ৩৭টি ব্রিজ, কালভার্ট ও বিভিন্ন স্থানে সিসি ঢালাইসহ ১৮ ফুট উন্নতকরণের জন্য ১০৬কোটি টাকা বরাদ্দ দেয়। এই সড়কটির নির্মাণ কাজের টেন্ডার পাই সাইফ পাওয়ার টেক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘ দুই বছর পার হলেও সড়কের সিংহভাগ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রায় ২৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ সড়কটি দিয়ে প্রতিনিয়ত মাইজভান্ডার দরবার শরীফে যাতায়াত করে। তবে সড়কটির নির্মাণ কাজ শেষ না করায় যাতায়াতকারী চরম দূর্ভোগে পড়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সিএনজি অটোরিক্সা চালকরাও। সড়কটি পরিদর্শনে দেখা গেছে , ৩৭টি ব্রিজ ও কালভার্ট মধ্যে প্রায় ১৭টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ কাজ শেষ করলেও ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের বাকী কাজ এখনো শেষ করতে পারেনি।

প্রতিদিন যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মিন্টু চাকমা বলেন, ২০২১সালের জুন মাসের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করার সময়সীমা দেয়া হয়েছে ঠিকদারি প্রতিষ্ঠানকে। সড়কের কাজ দ্রুতগতিতে শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হলে তারা নভেম্বর মাসের দিকে সড়কের নির্মাণ কাজ শেষ করার কথা জানান।এ সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করতে না পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net