1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধোড়করা বাজার শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

চৌদ্দগ্রামে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধোড়করা বাজার শাখার উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৯১ বার

প্রাইম ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিওড়া ইউপি চেয়ারম্যান মো: একরামুল হক, প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ক্ল্যাস্টার অব হেড মো: ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এয়াকুব হোসেন মজুমদার সাজু, এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হায়দার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, ধোড়করা মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফি উল্লাহ, ধোড়করা বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ ভূঁইয়া, সাবেক সভাপতি হাফেজ নজির আহাম্মদ।

ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক, এসভিপি আবুল হাসানাতের সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধোড়করা বাজার শাখার পরিচালক ইসমাইল হোসেন, হাফেজ জাকির হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন গাজী।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম সামছুদ্দীন। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net