ঢাকা   ০৩:৪১:৩৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

জয়পুরহাটে ছাত্রদল সভাপতিসহ ৭ নেতা-কর্মী আটক

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ ৭ ছাত্র নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, ছাত্রদলের জেলা সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৪), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদল কর্মী আসফাকুর রহমান পাপন (৩১), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৬), সোরহাব ইসলাম (২০) ও শাহরিয়ার কবির তামিম (১৯)।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান জানান, অস্ত্র, নাশকতা ও বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান জানান, ঢাবিতে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলায় কেন্দ্রীয় সভাপতিসহ ঢাবি শাখা ছাত্রদলের নেতা কর্মীরা আহত হওয়ার ঘটনায় জয়পুরহাটে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ শেষে ছাত্রদলের জেলা সভাপতিসহ ৭ ছাত্র নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতিদ্রুত তাদের নিশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি