ঢাকা   ০৩:৫৯:৪৮ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর মান্দায় বাস চাপায় নুরুজ্জামান বকুল (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । নিহত বকুল রাজশাহী জেলার তানোর উপজেলার রায়তান আকসা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে বুধবার(২জুন) বিকেল ৫টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তানোর থেকে মান্দা উপজেলার সাবাইহাট এলাকায় আসছিলেন বকুল । পথে নওগাঁ রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহী গামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি পরে যায়। এতে ঘটনাস্থলেই বকুল নিহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি