1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশের ডাংগা ইউনিয়নে আ.লীগ প্রার্থী ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

পলাশের ডাংগা ইউনিয়নে আ.লীগ প্রার্থী ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫২২ বার

প্রথম ধাপে সোমবার (২১ জুন) অনুষ্ঠিত নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। রাত ৯টায় পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এসময় নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবা্হ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে ডাংগা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাবেরুল হাই ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। সাবেরুল হাই নৌকা প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাউছার মাহমুদ হাতপাখা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৪০ ভোট।

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী চশমা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৩ শত ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বদরুজ্জামান ভূইয়া নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net