ঢাকা   ০৮:৫৫:৪২ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৬১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। জানা গেছে, সোনালী আঁশখ্যাত পাটের উৎপাদন ধারাবাহিক ভাবে কমছে। পাটের সোনালী অতিত এখন কেবলই ইতিহাস। এর পরেও পুরোনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে পাটচাষীরা। দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের এখাত এখন পাট সংকটে ধুঁকছে। কাঁচা পাট সংকটের কারনে দেশের ৫০ টি পাট কল বন্ধ হয়েছে। সাম্প্রতিক সময়ে পাটে বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আর এর পেচনে অন্যতম কারণ হলো পাট পচানোর প্রয়োজনীয় পানির অভাব এবং পাটের দামে মজুূদারদের কারসাজির কারনে কৃষকের লোকসানের শঙ্কা। এছাড়া পাট বীজ আমদানি নির্ভর হওয়ায় প্রতিবছরেই ঝুঁকিতে থাকে উৎপাদন লক্ষ্যমাএা। এর পরেও চলতি মৌসুমে এক বুক সপ্ন নিয়ে পাট চাষ করেছে লালমনিরহাটের কৃষকরা। রোদ-বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে সবুজ পাট কে রুপান্তরিত করেন সোনালী বণেঁ। এর পরে বিক্রি করতে গিয়ে পরে দুবিঁপাকে। লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর মঙ্গলবার ২১ জুন জানান, চলতি মৌসুমে জেলার ৫উপজেলায় পাট চাষে লক্ষ্যমাএা ধরা হয় ৪হাজার৬৪০ হেক্টর জমিতে এবং আবাদ হয়েছে ৪হাজার ৭৫ হেক্টর জমিতে। অন্যান্য বছরের তুলনায় কম। দেশে প্রায় পাটচাষী ২০ লাখ হলেও এখাতে নিভঁরশীল ৪০ লাখ মানুষ। গত ২ বছরে বাজারে পাটের দাম বেশ ভালো যাচ্ছে। এর পরেও পাট চাষে কৃষকের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।

কৃষি বিভাগের লোক ও কৃষকের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছর পাটের দামে অস্বাভাবিক ওঠা-নামার কারনে কৃষকে লোকসানের মুখ দেখতে হয়। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এ ফসল কে ধরে রাখতে কৃষক যেন ন্যায দাম পায় সেদিকে সরকারী ভাবে কঠোর নজরদারী ও পাট খাতে প্রয়োজনীয় সহযোগীতার উপর জোরদাবী জানান, সাধারন কৃষকরা। কৃষি বিভাগ জানান,এবছর দেশী, তোসা ও কেনাপ জাতের পাট চাষ করা হয়েছে। যা আগামী এক মাসের মধ্যে বাজারে নতুন পাট পাওয়া যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। তবে বৈরিআবহাওয়া না হলে এবছর পাটের বাম্পার ফলন হবে। গত বছরের আবাদী পাট প্রতি মন তোসা প্রায় ৬ হাজার, দেশী প্রায় ৫ হাজার এবং মেস জাতের পাট ৫হাজার ৫শত টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে বলে পাট ব্যবসায়ীরা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি