ঢাকা   ০৩:১৬:০৬ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

বোরহানউদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১

মনিরুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার বোরহানউদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২১ উদযাপিত হয়েছে।শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বোরহানউদ্দিনের আয়োজনে এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর পূর্ব পার্শে এ মেলা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে,এম আসাদুজ্জামান বলেন,দিনব্যাপী মেলায় ৩০ টি স্টল রয়েছে।এ সব স্টোলে গাভী, ষাড়,মহিষ,ছাগল,ভেড়া,কবুতর,রাজহাঁস, টার্কি ও দেশী মুরগী স্থান পায়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কামাল আজাদ ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে,এম আসাদুজ্জামান,ভোলা জেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, খামারী বলেন,স্বপন মাতাব্বর,নাছিম মেম্বার প্রমূখ। খামারিগন বলেন,গোখাদ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে।অন্যদিকে দুধের দাম কমছে।এ অবস্থায় খামারীগন ক্রমাগত লোকসানের সম্মুখীন হচ্ছে।এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে স্টল পরিদর্শন শেষে কবুতর স্টলে প্রথম অনিক,ষাড়ে স্বপন মাতব্বর, গাভীতে কামাল হোসেন, মহিষে জসিম উদ্দিন হাওলাদার,ছাগলে কামাল হোসেন, ভেড়াতে আবির, মুরগী শামীম আলম,টার্কি স্টলে প্রথম হন শফিকুল ইসলাম।
অতিথিবৃন্দ পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরুস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি