1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১ টি ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা

ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১ টি ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর।

মনিরুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪১৬ বার

মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ২০ জুন প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার ১৭ জুন বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়।

এসময় জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরী বলেন, প্রথম ধাপে ভোলা জেলায় ৫২০ টি পরিবারকে জমিসহ পাকা ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে আরও ৩৭১টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হবে। ইতোমধ্যে ২৫৮টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ১১৩টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। মুজিববর্ষে ঘর ও জমি পাচ্ছেন গৃহহীন আরও ৫৩ হাজার পরিবার।

তিনি আরও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভোলার ৮৯১টি পরিবারকে জমিসহ এ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ঘরগুলোতে পানি ও বিদ্যুৎসহ সকল ধরণের সুবিদা থাকছে বলেও জানান তিনি। একইসাথে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিল, নামজারিসহ এই ঘর বুঝিয়ে দেয়া হচ্ছে।

সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net