1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৪৫ বার

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৯টার দিকে জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- মালেক (৫০) ও জসিম (৪০)। এদের মধ্যে মালেক ঘর মালিক এবং জসিম রাজমিস্ত্রি বলে জানা গেছে।

জসিমের বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাডগী গ্রামের মালেকের শৌচাগারে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাজ করতে নামেন মিস্ত্রি জসিম।

কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও তিনি ফিরে না আসায় ট্যাঙ্কের ভেতরে নামেন ঘর মালিক আ. মালেক। তিনিও বাইরে বের হয়ে না আসায় অপর দুই মিস্ত্রি শাহবুদ্দিন ও কবির ভেতরে প্রবেশ করেন।
পরে কেউ-ই ফিরে না আসার একপর্যায়ে স্থানীয়রা টের পেয়ে ট্যাঙ্কের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আরমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net