ঢাকা   ০৩:২৯:০১ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ এসেম্বলি’র নানাবিদ কর্মসূচি পালন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩০৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ এসেম্বলির পক্ষ থেকে পৃথিবীর ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে সবুজ পৃথিবী গড়তে ‘নানাবিদ কর্মসূচি পালন করেছে। ৫জুন ২০২১ শনিবার বিকেলে ওয়েব ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে মাগুরা ইয়ুথ এসেম্বলি’র পক্ষ থেকে আলোচনা সভা, বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপান কর্মসূচি পালন করা হয়েছে।

আলোচনা সভায় মাগুরা ইয়ুথ এসেম্বলির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্পের মাগুরা জেলা সমন্বয়ক মোঃ ওসমান গণি, ইয়ুথ এসেম্বলি মাগুরা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বার্তা বাজারের মাগুরা প্রতিনিধি সাংবাদিক তাসিন জামান, পরিবেশ বান্ধব সংগঠন গ্রীন ভয়েসের মাগুরা জেলা সম্বয়ক উম্মে যুবাইদা লিমাসহ মাগুরা ইয়ুথ এসেম্বলির সদস্যবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি কাজী জালাল উদ্দিন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই সবার জায়গা হতে একটি করে হলেও গাছ লাগাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সব সময় গাছ লাগাতে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেনে। আজকে মাগুরা ইয়ুথ এসেম্বলির এই বৃক্ষরোপন কর্মসূচি অবশ্যই প্রসংশার দাবি রাখে। আমি আয়োযক কমিটিকে সাধুবাদ জানাই। আলোচনা সভা শেষে ইয়ুথ এসেম্বলির সদস্যদের মাঝে ১শতটি বৃক্ষ বিতরণ করে হয়।
সদস্যরা নিজ নিজ বাড়িতে এবং নিজ এলাকার নিকটবর্তী প্রতিষ্ঠানে বুক্ষ রোপন করবেন জানা গেছে।
ইয়ুথ এসেম্বলির ন্যায় দেশের অন্যান্য সামাজিক ও পরিবেশবাদি সংগঠন ব্যাপক ভাবে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি