ঢাকা   ১০:১৪:০৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মাগুরায় ১৯৫ গৃহহীন পরিবার পেলেন ২শতক জমিসহ সেমিপাকা বাড়ী

মোঃ সাইফুল্লাহ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ১৯৫ জন গৃহহীন পরিবার ২ শতক জমি ও সেমিপাকা ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার পেলেন ।
২০ জুন রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে তার পক্ষে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ বাড়ির দলিল, খারিজ কপি, সার্টিফিকেট ও চাবি তুলে দেন। মাগুরা সদর উপজেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্স-এ যুক্ত থেকে মাগুরা সদর উপজেলার ৩৫ জন উপকারভোগীর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির দলিল, খারিজ কপি,সার্টিফিকেট ও বাড়ির চাবি তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। এসময় উপস্থিত অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা সদর উপজেলা নির্বাহি অফিসার ইয়াসিন কবিরসহ সরকারি,বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাগুরা জেলা প্রশাসক ড,আশরাফুল আলম জানান, মাগুরার সদর উপজেলায় ৩৫ টি, মহম্মদপুর উপজেলায় ৪০ টি, শ্রীপুর উপজেলায় ৪০ টি এবং শালিখা উপজেলায় ৮০টিসহ সর্বমোট মাগুরা জেলায় ১৯৫ টি গৃহহীন পরিবারকে এ পর্যায়ে ২ শতক জমিসহ ঘর প্রদান করা হবে।

তিনি আরো জানান মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান। তারই অংশ হিসেবে আজ ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে (স্বামী ও স্ত্রীর যৌথ নামে)বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়ি ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান করেছেন প্রধানমন্ত্রী।চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি-বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এভাবে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষকে বাড়ি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি