ঢাকা   ০৩:২৮:৫৮ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

মাগুরা সদরে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা সদর উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক আয়োজিত “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্ধোধন করা হয়েছে।
৫ জুন শনিবার দুপুরে মাগুরা আব্দুল গণি একাডেমির খেলার মাঠে মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট সাইফুুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান স্বপন ,পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ারুল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক দাউদ জুয়াদ্দার ,জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ আরো অনেকে।

প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন আর তারই ধারবাহিকতায় দেশে প্রাণিসম্পদ রক্ষনাবেক্ষন ও উন্নয়নে উপজেলা ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি কাজে নিয়োজিত রয়েছে।

জনগনকে সরকারের এ সহযোগিতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে ও বিশেষ অবদান রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি