1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু”র রামগড় অফিস উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

মানবিক সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু”র রামগড় অফিস উদ্বোধন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৬৯ বার

জেলার রামগড়ে মানবিক সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’র রামগড় উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারস্থ কবির মার্কেটে ফিতা কেটে সংগঠনটির অস্থায়ী অফিস শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ।

সংগঠনটির রামগড় শাখার টিম প্রধান মাওলানা শহিদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের মানবিক সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সন্তোষজনক ও প্রসংশনীয়। সরকারী পৃষ্ঠপোষকতায় সংগঠনটি মানবসেবায় সু-পরিকল্পিত ভাবে অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষের লাশ নিয়ে আত্মীয়-স্বজন ও সন্তানদের অবহেলা ও অমানবিকতা দেখে মানবিক দৃষ্টিকোন থেকে গত বছরের ০৮ এপ্রিল ‘শেষ বিদায়ের বন্ধু’ নামে সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠা করা হয়। যা পরবর্তীতে পর্যায়ক্রমে খাগড়াছড়ি জেলার রামগড় ও বান্দরবান জেলা সহ বিভিন্ন উপজেলা ও জেলায় শাখা বিস্তৃতি হয়েছে। তিনি আরো বলেন, সংগঠনের সদস্যরা বিনা পারিশ্রমিকে মহান আল্লাহর সন্তুষ্টি ও সৃষ্টিজগের সেবায় সবর্দা কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহাব উদ্দিন, রামগড় থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান, সংগঠনটির সমন্বয়ক (সেবা) ও কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সমন্বয়ক ও ধর্মীয় পরামর্শক হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইব, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল হক চৌধুরী, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান।

সংগঠনটির সদস্য মাওলানা আবদুল হান্নান মানছুর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহকারী টিম প্রধান হাফেজ আশরাফ আলী।

এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, রামগড় কোর্ট মসজিদ খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী সহ সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net