1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মীরসরাই প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪০ বার

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন প্রকাশ দাউদ খাঁন (২৮) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। শনিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মস্তাননগর বিশ্বরোড় (পুরাতন) এলাকায় লেগুনার সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত হোসেন উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের মিনা বাজার এলাকার ইদ্রিস কন্ট্রাকটার বাড়ির মহিউদ্দিনের ছোট ছেলে।
ওই এলাকার বাসিন্দা ও বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী ইউসুফ খান জানান, হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেন। গত ২-৩ মাস পূর্বে দেশে এসে সিএনজি অটোরিক্সা ক্রয় করে নিজে চালাতো। হোসেন খুব মিশুক, অমায়িক ও ভদ্র ছিল।

এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে লেগুনার সাথে সংঘর্ষে সিএনজি চালক মোঃ হোসেন আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে সে মৃত্যুবরণ করেন। লেগুনাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net