1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রশিদনগরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ

রশিদনগরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯৩ বার

রামু উপজেলার রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী তারেকুল ইসলাম ফাহিম এর উপর হামলা ও পরিকল্পিত হত্যা চেষ্টায় প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুন) বিকাল ৫টায় নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে উক্ত বিদ্যালয়ে বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী, সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিসহ অত্রবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের অয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেয়ার সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ বলেন, ফাহিম আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। আমি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হত্যা চেষ্টা কারিদের অইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

উক্ত মানববন্ধনে আরো বক্তব্যে ভিকটিম ফাহিমের বড় মামা এনামুল হক বলেন,আমরা ঘটনাটি স্থানীয় কয়েকজন মিলে সমাধান করেছিলাম। কিন্তু হামলাকারী সুমন ড্রাইভার, এবাদত ড্রাইভার, আমান উল্লাহ, ছোটন এবং এহেছান দলবদ্ধভাবে বাসায় গিয়ে ফাহিমকে দা,লাঠি, লোহার রড ও হাঁতুড়ি দিয়ে প্রচন্ডভাবে মারধর করে ফেলে রাখে।
হামলাকারীরা মনে করেছিল ভিকটিম ফাহিম মারা গেছে।
পরে তার মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে চিকিৎসায় অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।

সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সবার কাছে দোয়া চাই, ফাহিম যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসে।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। রশিদ নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান, সাবেক মেম্বার নুর আহমদ ও স্কুলের ছাত্র শিক্ষকরা এতে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net