1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাসিকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম চালু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

রাসিকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম চালু

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৭৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের বঙ্গবন্ধু কর্ণারের সামনের আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সিটি বাইরে রাজশাহী উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য আরও ৪০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন সিটি মেয়র। এর মধ্যে তিন জেলায় ১০টি করে ৩০টি এবং রাজশাহীর নয় উপজেলার জন্য ১০টি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনেরা রাজশাহী সিটি কর্পোরেশনের হটলাইন- ০১৭৫৮-৯০১৯০৩ নম্বরে কল করলেই তাৎক্ষণিক তার বাড়িতে অক্সিজেন নিয়ে পৌছে যাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা।
তিনি বলেন, ২৪ ঘন্টা চালু থাকবে এই সেবা। ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা কার্যক্রম। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরো অক্সিজেন সিলিন্ডার। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করবে সিটি কর্পোরেশন।

মেয়র লিটন বলেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন অতি জরুরী প্রয়োজন। আক্রান্তদের অধিকাংশের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাদেরও অক্সিজেন প্রয়োজন হচ্ছে। মানুষের জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। আগামীতে এর পরিধি বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net