1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভা লকডাউনে ৫৪টি মামলায় ১৭ হাজার ১৫০ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

লালমনিরহাট পৌরসভা লকডাউনে ৫৪টি মামলায় ১৭ হাজার ১৫০ টাকা জরিমানা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৯৪ বার

স্বাস্থ্যবিধি এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে লালমনিরহাট পৌরসভা এলাকায় লকডাউনে ৫৪টি মামলায় সর্বমোট ১৭ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম শহরের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১হাজার ১২২ জন এবং মারা গেছেন ২১ জন। এর আগে গত বুধবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, জুনের শুরু থেকে সীমান্ত জেলা লালমনিরহাটে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি দিনদিন বৃদ্ধি পায়। এ কারণে সংক্রমণ মোকাবিলায় শনিবার সকাল থেকে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, লালমনিরহাট পৌরসভা এলাকায় লকডাউনে দিনে স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করায় ৫৪ মামলায় মোট ১৭ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তিনি আরো জানান,, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহরের প্রবেশদ্বারগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net