ঢাকা   ০১:৫৩:৫৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

শ্রীনগরে এক ইউপি সদস্য গ্রেফতার

শ্রীনগর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩১৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে তন্তর এলাকা থেকে
তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই
মো. জাকির হোসেন নিয়মিত মামলার আসামী তন্তর গ্রামের মধু শেখের ছেলে ও
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করেন।

এর আগে তন্তর পালবাড়ির পাশে একটি রাস্তা নির্মাণ কাজে কুদ্দুস মেম্বারের
বিরুদ্ধে যত্রতত্রভাবে কৃষি জমি কেটে নেওয়ার অভিযোগ তুলেন এ্যাডভোটেক
মোহাম্মদ আলীসহ অনেকে। এঘটনাকে কেন্দ্র করে গত ৪ জুন সন্ধ্যার দিকে
পালবাড়ির সামনে কুদ্দুস মেম্বারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ওই হামলায়
একই ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের দিপ্ত, রিফাত, রবিন, মানিক ও সুমন শেখ
নামে ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা
হয়। মামলা নং-৯।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার
সত্যতা স্বীকার করে জানান, আসামীকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি