ঢাকা   ১০:১৬:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্বাস্থ্যবিধি মেনে কুবিতে সশরীরে পরীক্ষা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৩৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, রোববার ৮টি বিভাগের ১১টি
সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি চলছে বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও।এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ সাতটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো-১৩ জুন থেকে
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসে সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রত্যেক ভবনে প্রবেশের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার হলরুম স্যানিটাইজ করতে হবে।

পরীক্ষার হলে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের যতদ্রুত সম্ভব ক্যাম্পাস ত্যাগ করতে হবে। ক্যাম্পাসে অযথা আড্ডা ও গণজমায়েত করা যাবে না।
জানা গেছে, করোনা মহামারির কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

একই বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময়ে ৩২ টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সকল ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এরপর গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের একসভায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি