1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইনাতগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান সাংবাদিক রাকিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ইনাতগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান সাংবাদিক রাকিল

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০৯ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান সাংবাদিক রাকিল হোসেন। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।

তাঁর সমর্থকরা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নে তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মাঠে-ময়দানে কাজ করে আসছেন। তিনি ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্টাতা যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। পরবর্তীতে ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তিনি যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করেন।

রাকিল হোসেন বর্তমানে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাছাড়া তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক সিলেটের ডাক ও চ্যানেল এস ইউকে টিভি নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এলাকাবাসী জানান রাকিল হোসেন মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান। তার পিতা শহীদ সান উল্লা ছিলেন ১৯৭১ সালে একজন মুক্তিযোদ্ধের সংঘটক এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি পেশায় ছিলেন চিকিৎসক।

মহান স্বাধীনতা যোদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার অপরাধে ইনাতগঞ্জ এলাকার রাজাকার, আল বদর, আল সামসদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী সান উল্লাকে গুলি করে হত্যা করে।

সরেজমিনে এলাকায় নানা পেশার মানুষের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা আরো জানান, রাকিল হোসেন নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। এমন কি তিনি অসহায় মানুষের বিপদে
আপদে এগিয়ে আসেন। আমরা ৩নং
ইনাতগঞ্জ ইউনিয়ন নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাকিল হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রাকিল হোসেন বলেন, আমি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে দলের কাজ করে আসছি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। পরবর্তীতে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি।

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি ইউনিয়নবাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণে ও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

তিনি বলেন, উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে আজীবন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net