1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ১৬৫০ পিস ইয়াবাসহ নারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

কিশোরগঞ্জে ১৬৫০ পিস ইয়াবাসহ নারী আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৮৭ বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মরিয়ম বেগম (৩৯) নামে এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া নারী মরিয়ম বেগম জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. বকুলের স্ত্রী। সে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবুজবাগ সড়কে এমরান সওদাগরের বাসায় ভাড়া থাকে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, মরিয়ম বেগম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুন) সকাল পৌনে ৮টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net