1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

কোম্পানীগঞ্জে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৭৫৯ বার

শাহাদাত হোসেন রাসেল,
কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ই জুন শুক্রবার বিকাল ৪ টায় বসুরহাট পৌর মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১/১১- এর তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ১১ মাস কারাবন্দি থাকার পর আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আন্দোলনের পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে ২০০৮ সালের ১১ জুলাই মুক্তি দেয়।

উপজেলা ক্রিড়া বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যুগ হিসেবে বঙ্গবন্ধুর চেয়েও এগিয়ে গেছেন। তিনি বহু অত্যাচার নির্যাতন জেল – জুলুম সহ সকল বাধা পেরিয়ে দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। মির্জা বলেন, আমি চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আমাকে হত্যা করে গুম করার নীল নকশার তথ্য পেয়ে আমেরিকা যাওয়া সাময়িক ভাবে স্থগিত করেছি।
এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু নাছের,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাসান ইমাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস আহমদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net