1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ইজিবাইক উল্টে গৃহবধুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

খুটাখালীতে ইজিবাইক উল্টে গৃহবধুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৫৭ বার

কক্সবাজার প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে একটি যাত্রীবাহি ইজিবাইক (টমটম) গাড়ী উল্টে খাদে পড়ে খুরশিদা আকতার (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুন) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ মহাসড়কের মেদাকচ্ছপিয়া ঢালা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে

সড়ক দূর্ঘটনায় নিহত,খুরশিদা আকতার কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা কলিম উল্লাহ স্ত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারের মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালায় পেছন থেকে একটি ট্রাক গাড়ী স্বজোরে হরণ দিচ্ছিল।

ওই গাড়ীকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহি ইজিবাইক (টমটম) গাড়ীটি খাদে পড়ে উল্টে যায়। এতে টমটম গাড়ীতে থাকা একই পরিবারের ৮জন নারী-পুরুষদের মধ্য খুরশিদা নামের এক গৃহবধু টমটমের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করেন।

আহত গৃহবধূকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে চিকিসা দেয়া হয়। চিকিসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যু বরণ করেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পুলিশ পরিদর্শক) শাফায়েত হোসেন বলেন, মহাসড়কে ইজিবাইক উল্টে খাদে পড়ে এক গৃহবধূ আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দূর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net