1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দলে প্রতিযোগীতা থাকতে পারে প্রতিহিংসা নয় - আবু সুফিয়ান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

দলে প্রতিযোগীতা থাকতে পারে প্রতিহিংসা নয় – আবু সুফিয়ান

শ্যামল বাংলা ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪০৫ বার

গতকাল সোমবার ২৮জুন রাত আনুমানিক ১০টার সময় ছদ্মবেশী আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী কিছু কুচক্রী মহল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহিদুল আলম শহীদের উপর সুপরিকল্পিত ভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। সংঘটিত হামলার ঘটনায় পৃথক পৃথক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

বিবৃতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, দলে প্রতিযোগীতা থাকতে পারে প্রতিহিংসা নয়। যারা ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দলের বৃহত্তর স্বার্থে আঘাত হানে তাদের অবস্থান হয় ক্ষণস্থায়ী। একসময় তারা আস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়। শহিদুল আলম শহিদের উপর রাতের অন্ধকারে যে হামলা চালিয়েছে তা কোন ভাবেই শুভনীয় নয়। সে
সার্বক্ষণিক রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগের পরিশ্রমী ছাত্রনেতা। ষড়যন্ত্র করে গণতন্ত্রপুনরুদ্ধারের চলমান আন্দোলন কিংবা দলীয় কোন কর্মকান্ডে বাঁধাগ্রস্থ করতে পারবে না।
আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক খান বলেন, শহিদের উপর হামলাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীরা দলে উৎপেতে থাকা ছদ্মবেশী আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী। দলের এই দুর্দিনে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উপর টার্গেট করে দলে ছদ্মবেশী ষড়যন্ত্রকারীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুব শীঘ্রই দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net