1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরাম'র সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরাম’র সভা অনুষ্ঠিত

মানিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪২৪ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কারিতাস কাবিদাং এগ্রো ইকোলজি প্রকল্প সিএইচটি’র উদ্যোগে এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারিতাস’র মাঠ সহায়ক জীবন্ত তালুকদার’র সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

সভার শুরুতেই বিগত বছরের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখে কারিতাস মাঠ কর্মকর্তা ও ফোরামের সদস্য সচিব মো. সোলায়মান।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভেটেরিনারি সার্জন ডা. রনি কুমার , উপজেলা রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানিকছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, করিতাস কাবিদাং এর সাপোর্ট স্টাফ রাম্পু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, কারিতাস হলো একটি উন্নয়নমূলক এনজিও সংস্থা। যার মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষিজীবী মানুষ তাদের জীবনমানের উন্নয়ন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও প্রান্তিক কৃষকের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।

বক্তারা আরো বলেন, কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের মাধ্যমে মানিকছড়ি উপজেলার প্রত্যন্তঞ্চলের কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। পাশাপাশি তাদের দেয়া পরামর্শ মোতাবেক কাজ করার ফলে বেশ উপকৃত হচ্ছে। তাছাড়া কৃষিবীজ, মৌ চাষ, ছাগল পালন ও মৎস্য চাষসহ নানা কর্মসূচীর মাধ্যমে তাদের আয় বর্ধক কাজ সৃষ্টিতে সহযোগিতা করে যাচ্ছে সত্যি যা প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net