1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষ উপলক্ষে গুইমারাতে ভূমিহীন ও গৃহহীন ১০৯ পরিবার পেল স্বপ্নের ঠিকানা। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে গুইমারাতে ভূমিহীন ও গৃহহীন ১০৯ পরিবার পেল স্বপ্নের ঠিকানা।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪২৭ বার

সারা দেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় দ্বিতীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ভূমিহীন-গৃহহীন ১০৯ পরিবার পেল স্বপ্নের ঠিকানা। আজ ১০৯পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। রোববার (২০ জুন) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০৯ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প- ২ এর আওতায় রোববার (২০ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা। এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমা, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।

এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, সকল ইউনিয়নের -ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভূমি ও গৃহহীন উপকারভোগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net