1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়রের নেতৃত্বে আ.লীগের একপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ৮ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মেয়রের নেতৃত্বে আ.লীগের একপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ৮ জন আহত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৬৭ বার

নরসিংদীর মাধবদীতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়রের নেতৃত্বে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুইজন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুন) রাত ৮টায় মাধবদী পৌরসভার মোড়ে এই হামলার ঘটনা ঘটেছে।

এতে গুলিবিদ্ধ হয়ে আহত মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আবুল কালাম (৩০) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও দলীয় নেতাকর্মীরা জানান, আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বুধবার বিকালে মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছিল। শহরের রমনী কমিউনিটি সেন্টারের ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিটিং চলাকালে মাধবদী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারাফ হোসেন মানিক ও তার সহযোগীরা সেখানে যায়। এসময় ব্যানারে তাঁর নাম না থাকায় মিটিং না করতে নিষেধ ও গালিগালাজ করে চলে যান। ওই মিটিং শেষে মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াসহ ১০/১৫ জন নেতাকর্মী পৌরসভার মোড় হয়ে ফিরছিলেন। এসময় পৌর মেয়র মানিকের নেতৃত্বে তাদের ওপর গুলি করাসহ অতর্কিত হামলা চালানো হয়। এতে দু্ইজন গুলিবিদ্ধসহ ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের পর আহতের সঠিক সংখ্যা বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net