1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাব-৩ (সিপিসি-২, মগবাজার,ঢাকা) এর অভিযান ডেমরায় চোরাই মোটর সাইকেল উদ্ধার ॥ গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

র‌্যাব-৩ (সিপিসি-২, মগবাজার,ঢাকা) এর অভিযান ডেমরায় চোরাই মোটর সাইকেল উদ্ধার ॥ গ্রেফতার ১

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩২১ বার

রাজধানীর ডেমরায় র‌্যাব-৩ (সিপিসি-২, মগবাজার,ঢাকা) এর অভিযানে মো. আলী হায়দার মুন্না (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সাদা-কালো রঙের (ঢাকা মেট্রো-ল-২৬-২৭৪৯) একটি বৈধ কাগজপত্রহীন মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুৃলিশ। গত বৃহস্পতিবার সন্ধায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার আকমল শপিং মলের সামনে থেকে চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতার মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব-৩। মুন্না কুমিল্লার বুড়িচং থানার নিমসার গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে সে ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতো।

র‌্যাব-৩ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার মুন্না অভ্যাসগতভাবে বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে চক্রের মাধ্যমে ও নিজে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে ইঞ্জিন ও চ্যাসিসের নম্বর পরিবর্তন করে নিজ হেফজতে রেখে বিক্রি করতো। এদিকে এসব মোটর সাইকেল ক্রয় করে পুলিশকে ফাঁকি দিয়ে অপরাধীরা নিরাপদ অবলম্বন হিসেবে হত্যা, গুম, আপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে ব্যবহার করে থাকে। আর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সব কছিু জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net