1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

লালমনিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩৫ বার

লালমনিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন অফিসের হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন অফিসের এম ও কো-অর্ডিনেটর ডাঃ জুবায়ের ফেরদৌস।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। ওরিয়েন্টেশনে সাংবাদিকদের জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভায় মোট এক হাজার ১১২৬ টি কেন্দ্রে, ৬ থেকে ১১ মাস বয়সী ৬৪ জন পতিবন্ধী শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৯৫ জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১মাস বয়সী শিশু ২০,৫০০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,৮৮,০০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net