ঢাকা   ০৮:২০:২২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কালীগন্জে ফেসবুকে কোরবানী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় স্কুল শিক্ষক আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জে স্কুল শিক্ষক পবিত্র রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার ওই মন্তব্য ভাইরাল হলে এর প্রতিবাদ করেন স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার ২২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র রায় কোরবানি নিয়ে আপত্তিকর মন্তব্য করে ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। সেই পোস্ট ভাইরাল হলে প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বীরা।

এরপর শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে মানবাধিকার প্রতিষ্ঠা সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি চাষী জহির রায়হান একটি মামলা দায়ের করেন।অভিযোগটি পুলিশ আমলে নিয়ে অভিযান চালিয়ে শেষ বিকেলে সেই শিক্ষক কে আটক করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত হোসেন জানান, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে পবিত্র রায় নামের হিন্দু স্কুল শিক্ষক কে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি