1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় করোনায় এক জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

গাইবান্ধায় করোনায় এক জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১১৫৭ বার

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রোববার করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) থেকে বুধবার (২৮ জুলাই) পর্যন্ত ৪০২ জনের দেহের নমুনা পরিক্ষা করে নতুন করে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় করোনার শনাক্তের হার প্রায় ২১ %।

এদের মধ্যে সদরে ২৮, গোবিন্দগঞ্জে ১৯, ফুলছড়িতে ২, সুন্দরগঞ্জে ৯, সাঘাটায় ১০, পলাশবাড়ীতে ১২ ও সাদুল্যাপুর উপজেলায় ৫ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় এক জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪।

গাইবান্ধা জেলা হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৬ জন।

জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ১৪৫ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৫৩১ জনকে।

এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৬০৬ জনের মধ্যে ২ হাজার ৫৭৮ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net