1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কাশিনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ’র চাল ও খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

চৌদ্দগ্রামের কাশিনগরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ’র চাল ও খাদ্য সামগ্রী বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৬২ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ও সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, দুস্থ-অসহায় ১ হাজার ১৪২ পরিবারের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভিজিএফ চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে কাশিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক।

কাশিনগর ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, উপজেলা সহকারী শিক্ষা ও ট্যাগ অফিসার জীবন কানাই সরকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সদস্য শামসুল আলম, আব্দুল ওয়াদুদ, আব্দুর রশিদ, ছালেহ্ আহমেদ, রাসেল মাহমুদ টিটু, জামাল উদ্দীন মিজান, প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নি, ইউপি সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, দুস্থ-অসহায় ৯৬২ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র বিশেষ সুপারিশে কুমিল্লা জেলা প্রশাসকের বরাদ্দে ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net