1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো দুই সহোদরের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো দুই সহোদরের

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৭০ বার

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুর যাওয়ার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র দুই ভাই। মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুর আসার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অলিত চন্দ্র নিহত হয়। স্থানীয়রা ছোট ভাই সুভাষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ্ বলেন, পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net