1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশিংসেবা ডিজিটালাইজেশনে সিএমপির নতুন উদ্যোগ" ‘বডি ওর্ন ক্যামেরা" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

পুলিশিংসেবা ডিজিটালাইজেশনে সিএমপির নতুন উদ্যোগ” ‘বডি ওর্ন ক্যামেরা”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৮৪ বার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উদ্যোগে চট্টগ্রাম নগরীর চার থানার পুলিশ এই প্রথম পেল ‘বডি ওর্ন ক্যামেরা’। বিশেষায়িত এই ক্যামেরা লাগানো থাকবে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে।

প্রথম ধাপে নগরীর ডবলমুরিং মডেল থানা, কোতোয়ালী থানা, পাঁচলাইশ মডেল থানা এবং পতেঙ্গা মডেল থানার পুলিশ পেল অত্যাধুনিক এই ‘বডি ওর্ন ক্যামেরা’। প্রত্যেক থানায় সাতটি করে এই ক্যামেরা পেয়েছে। থানার উপ পরিদর্শকরা (এসআই) এগুলো ব্যবহার করবেন।

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করা যায়। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই লোকেশন সনাক্ত করা সম্ভবপর হবে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা করছে পুলিশ। এছাড়া কর্তব্যরত পুলিশের কর্মকাণ্ডও এসব ক্যামেরায় ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন , ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির মতো কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নেবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net