ঢাকা   ১১:১৫:৪৮ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

প্রবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

আবদুল করিম লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কাঁচা রাস্তা, অতিবৃষ্টির কারণে বেহাল অবস্থা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়া পাড়া সড়কের। রাস্তাটিতে গাড়ি চলাচল তো দূরের কথা হাঁটাচলার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু সেদিকে নজর নেই চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের। এই অবস্থায় জনসাধারণের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছেন অবিভক্ত সাতকানিয়া আসনের সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী’র সন্তান আমেরিকান প্রবাসী শাহাদাৎ হোসেন চৌধুরী রিংকু।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে রিংকু’র অর্থায়নে মাওলানা আরফাত হোছাইন’র মোনাজাতের মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবু নওশাদ চৌধুরী,জসিম উদ্দিন,শাহেদ হোছাইন,আবুল হাশেম,নজির আহমদ,হামিদুর রহমান,ডাক্তার নুরু সালাম,আব্দুল মালেক, জানে আলম,সরওয়ার আলম,মোহাম্মদ বেলাল,মোহাম্মদ শাহেদ প্রমুখ।

এসময় রাস্তাটির সার্বিক তত্ত্বাবধানে থাকা উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, এলাকাবাসীর দুর্ভোগ নিরসন করে রাস্তাটির সংস্কার কাজে এগিয়ে আসায় সাবেক এমপি পুত্র শাহাদাৎ চৌধুরী রিংকুর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি