1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিট কর্মকর্তা নিরব বনের খালে বিষ দিয়ে মাছ শিকার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

বিট কর্মকর্তা নিরব বনের খালে বিষ দিয়ে মাছ শিকার

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৯৯ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে আশাবাড়িয়া বনের খালে বিষ দিয়ে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মাতবরকান্দা গ্রামের আশাবাড়িয়া বাগানের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে চার জেলে। সন্দেহভাজন খালে বিষ প্রয়োগের চারজন জেলের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানালে গত শুক্রবার মৌডুবি বাজারে স্থানীয়দের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। এবং পরবর্তীতে তদন্তে প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় এক জন জানান, এক মাস আগে বিট কর্মকর্তার থেকে ১৫ হাজার টাকায় দুইটি খাল লিছ নেই। খালে মাছ ধরার আগেই দিপু,আতিক,রাসেল ও ইয়াকুব চারজন মিলে আমার লিছ নেয়া খালে বিষ দিয়ে মাছ শিকার করে। বিষয়টি জাহিদ স্যারকে জানাই। প্রমাণ থাকা সত্বেও কোন অ্যাকশন নেয়নি। যদি না পারেন আমার টাকা দিয়ে দেন নয়তো আমারটা আমার মতো ছেড়ে দেন দু’এক টাকা খরচ হলে আমার মতো ব্যবস্থা করে নিবো। যেহেতু আমার কাছে ওদের জবানবন্দির প্রমাণ আছে। বিট কর্মকর্তা বিষ প্রয়োগকারীদের থেকে টাকা খেতে চেয়ে বলেই নিরব আছে। কোন ব্যবস্থা নেয়নি।
মৌডুবি ইউনিয়নের করিম বলেন, ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বিট কর্মকর্তা খাল লিছ দেয়ায় এখন আর দিয়ে মাছ ধরতে পারি না। অনেকে বিষ দিয়ে মাছ শিকার করে। নিজ চোখে দেখি। দেখা ছাড়া কিছুই করার নেই। বিষ দিয়ে মাছ শিকারের বিষয়টি বিট কর্মকর্তাকে জানালে কোন লাভ হয়নি। সে লোক ধরে আবার ছেড়ে দেয়।

মৌডুবি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা জাহিদ প্রামানিক বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ পেয়েছি। বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে খোঁজখবর নেয়া হবে। খাল লিছ দেয়ার বিষয়টি সত্য বলে জানান তিনি।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net