1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অগ্নিকান্ডে দোকান ভষ্মিভূত, ১০ লাখ টাকার ক্ষতি!! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

মাগুরায় অগ্নিকান্ডে দোকান ভষ্মিভূত, ১০ লাখ টাকার ক্ষতি!!

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৪১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার কুপড়িয়া গ্রামে ৮ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে লিটন স্টোর নামের একটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দোকানের মালিক শরিফুল ইসলাম আকুল জানান, অন্যদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে দোকানের পাশেই তার নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দোকানের ভিতর থেকে বিকট শব্দ শুনে এসে দেখেন তার দোকানের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দোকানে থাকা ২ টি ফ্রিজ, কীটনাশক, সার ও মুদি দোকানের অন্যান্য দ্রব্যাদি পুড়ে যাচ্ছে। এমতাবস্থায় আমি চিৎকার মারি,আমার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
ক্ষতিগ্রস্ত আকুলের ধারনা বাহির থেকে নলের মাধ্যমে পেট্রোল দিয়ে কেউ আগুন লাগিয়েছে। এতে দোকানে থাকা নগদ অর্থ ও মালামালসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার অমল কৃষ্ণ বসু জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুতগতিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়, আগুনে দোকানের বেশীর ভাগ মালামালই পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net