1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র ও চেক প্রদান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র ও চেক প্রদান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৪১ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় জুলাই আগস্ট অভ্যুত্থানে ১০ জন শহীদ পরিবার ও ২৪১ জন আহতদের মাঝে সঞ্চয় পত্র ও চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই সঞ্চয় পত্র ও চেক প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতি শীল, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আক্তার হোসেন, জেলা বিএনপির সদস্য মোঃ কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল। জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মাগুরার ১০ জন শহীদের পরিবারের প্রত্যেকে ১০ লক্ষ টাকার সঞ্চয় পত্র এবং আহত ২৪১ জনের প্রত্যেকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয় বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ
মাগুরা প্রতিনিধি
তাং ১৩-০৫-২৫

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net