ঢাকা   ০১:৫৫:৩৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

রাজশাহীতে রেলওয়েতে নিয়োগ নেই তবুও গেটম্যান পদে ভাড়ায় চাকরি!

রাজশাহী ব্যুরো:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিয়োগ নেই, তবুও নিয়মিত মেনে পশ্চিম রেলের লেভল ক্রসিং এ দায়িত্ব পালন করছেন এক গেটকিপার। জাহাঙ্গীর আলম নামের ওই ব্যক্তি অস্থায়ী নিয়োগ পাওয়া রাফসান জানির হয়ে দায়িত্বপালন করছেন। পারিশ্রমিক হিসেবে বেতনের অর্ধকে তাকে দিচ্ছেন রাফসান জানি। কাজ না করেও অর্ধেক বেতন পকেটে পুরছেন তিনি।
অভিযুক্ত রাফসান জানি নগরীর শিরোইল রেলকলোনী এলাকার মান্নান বাবুর ছেলে। তিনি একটি প্রকল্পে গেটকিপার (টিএলআর) পদে নিয়োগ পেয়েছেন। তাদে পশ্চিমাঞ্চল রেলওয়ে গেট নং ই-৩৪, বহরমপুর মোড় লেভেল ক্রসিং এ দায়িত্ব দেয়া হয়েছে। এই পদে তার বেতন ১৪ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, রাফসান জানি দায়িত্বপালন করছেন কাগজেকলমে। একদিনও তিনি কর্মস্থলে যাননি। তার হয়ে লেভেল ক্রসিং এ দায়িত্বপালন করছেন জাহাঙ্গীর। ভাড়ায় দায়িত্বপালনের বিয়ষটি স্বীকার করেছেন জাহাঙ্গীর। তিনি বলেন, রাফসান জানির বদলি হিসেবে তিনি দায়িত্বপালন করেন। রুটিন দায়িত্বপালন করে মাসে তিনি পান ৭ হাজার টাকা। কিন্তু রাফসান জানি বেতন তোলেন ১৪ হাজার টাকা।
তবে রাফসান জানি কর্মস্থলে অনুপস্থিত তা মানতে নারাজ রেলওয়ে দায়িত্বরত পিডাব্লিউআই ভবেশচন্দ্র রাজবংশী। তিনি বলেন, আমার জানা মতে ই-৩৪, বহরমপুর মোড় লেভেল ক্রসিং এ রাফসান জানি নিজেই কাজ করে। নিয়মিত ফাইলপত্রে তার সই রয়েছে। তবে তিনি ভাড়াটে লোক দিয়ে কাজ করিয়ে নিলে সেটি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে প্রকল্পটির পরিচালক ও পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী পাকশী (ডি.ই.এন-১) বীরবল মন্ডল বলেন, বিষয়টি আমার জানা তবে। তবে এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি