ঢাকা   ০৭:১৪:৫২ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

আনোয়ারায় লকডাউনের প্রথমদিনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে

আনোয়ারা সংবাদ দাতা ঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৯০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান লকডাউনের প্রথম দিনের সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সবধরনের দোনপাট ।
বৃহস্পতিবার (১লা জুলাই) দিনের শুরু থেকেই প্রশাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড দেয়া হয়। লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করছেন উপজেলা প্রশাসন।
সকাল থেকেই উপজেলা প্রশাসনের দুইটি টিম মাঠে থাকতে দেখা যায়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ নেতৃত্বে পুলিশ প্রশাসনের একটি টিম জয়কালী বাজার, মালঘর বাজার ও ছাত্তার হাট এলাকায় টহল দিতে দেখা যায়। অপর দিকে বটতলী, সেন্টার, চাতরী এলাকায় টহল দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। তাকে সার্বিক সহযোগিতা করেন ক্যাপ্টেন শুয়াইবের নেতৃত্বে সেনা বাহিনীর একটি টিম।

সরেজমিনে দেখা যায়, কঠোর এ বিধিনিষেধের প্রথম দিনের সকাল থেকে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে থানা প্রশাসন। জরুরি সেবা ব্যতীত সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। আনোয়ারার সঙ্গে বাঁশখালী ও চন্দনাইশসহ বিভিন্ন সড়ক যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এছাড়াও রয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে বিভিন্ন হাট-বাজারে প্রশাসনের সাথে সাধারণ মানুষ লুকোচুরি খেলতে দেখা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোর থেকেই উপজেলার বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
লকডাউনের প্রথম দিনের সার্বিক বিষয় জানতে চাইলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, সম্প্রতি করোনা সংক্রমক বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আজকে থেকে লকডাউন চলছে। মানুষ মোটামুটি আইন মেনে চলছে। লকডাউন বাস্তবায়ন করতে আমরা কঠোর অবস্থানে মাঠে রয়েছি। প্রয়োজনে কাল থেকে আরো কঠোর হবো আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি