1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় লরির চাকায় পিস্ট হয়ে প্রান গেল রিকশা চালকের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আশুলিয়ায় লরির চাকায় পিস্ট হয়ে প্রান গেল রিকশা চালকের

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৬৭ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে লরির ধাক্কায় সাদেক (৬৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে আব্দুল্লাহপুর – বাইপাইল মহাসড়কের জিরাবো এলাকার আমান স্পিনিং মিলসের পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাদেক বোর (৬৫) জয়পুরহাট জেলার পাঁচ দিঘি থানার আমিরপুর গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।

রাস্তার পাশের এক ব্যাবসায়ী দৈনিক ফুলকিকে বলেন,আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক হয়ে বাইপাইলের দিকে যাওয়ার সময় আশুলিয়া বেরিবাধ দিক থেকে ছেড়ে আসা লরিটি আশুলিয়ার জিরাবো এলাকায় রিকশাটিকে পিছন থেকে ধাক্কা দিলে খাদে পরে লরির চাকায় পিস্ট হয়ে রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) কায়সার হামিদ বলেন, আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন এসেছে। তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সড়কের পাশের খাদে লরিটি পড়ে আছে। তবে লরির চালক কিংবা সহযোগী কাউকেই আটক করতে পারেনি পথচারী এবং স্হানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net